1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কাহারোলে গণঅধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দিনাজপুরের কাহারোল উপজেলায় গণঅধিকার পরিষদের ১৮ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। যোগদান অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতের শীর্ষ নেতারা।

দিনাজপুরের কাহারোল উপজেলায় গণঅধিকার পরিষদের ১৮ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের জয়নন্দ বাজারে অবস্থিত ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. মতিউর রহমান। সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, তারবিয়াত সেক্রেটারি ও দিনাজপুর-১ আসনের নির্বাচন পরিচালক আলহাজ্ব রবিউল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা সহ-সভাপতি ও জামায়াত মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাকিরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হামিদুর রহমান, বীরগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া সভাপতি ও মিডিয়া বিভাগের সভাপতি মো. আমিনুল ইসলামসহ কাহারোল ও বীরগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. মতিউর রহমান বলেন, দেশের মানুষ আজ ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির দিকে প্রত্যাশাভরে তাকিয়ে আছে। জামায়াতে ইসলামী সেই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আজ যারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন, তারা এই আন্দোলনকে আরও শক্তিশালী করবেন।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে সকল ইসলামী ও দেশপ্রেমিক শক্তির ঐক্য সময়ের দাবি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী আপসহীন ভূমিকা পালন করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি সেলিম রেজা বলেন, “গণঅধিকার পরিষদ মানুষের আকাঙ্ক্ষার কথা ভুলে গিয়ে ধানের শীষের হাল ধরেছে, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও বিব্রতকর।” তিনি অভিযোগ করেন, নেতৃত্ব তৃণমূলের পালস না বুঝে ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করছে।

তিনি আরও বলেন, গণমানুষের অধিকার, শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তার ভাষায়, “এই যোগদান কোনো ব্যক্তি বা পদ-পদবির জন্য নয়, বরং আদর্শ ও নীতিনির্ভর রাজনীতির প্রতি আমাদের দায়বদ্ধতার প্রকাশ।”

সেলিম রেজার নেতৃত্বে জামায়াতে ইসলামীতে যোগদানকারী নেতাকর্মীরা হলেন— সেলিম রেজা, মুরশেদ আলি, জয়দেব রায়, মামুনুর রশিদ, সোহেল রানা, মনিরুল ইসলাম, ফারুক হোসেন এবং ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য মো. নুর ইসলাম, মো. দেলোয়ার হোসেন, মো. ওসমান আলি, মো. আসাদুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. জসীমউদ্দিন, মো. আলম মেম্বার, মো. শাহিন আলি ও মো. রহমত আলি।

এ সময় তারা জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করেন। পরে জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও মাল্যদানের মাধ্যমে নবাগতদের বরণ করে নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট