1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কাহারোলে পরিবেশবান্ধব উদ্যোগে ৯ হাজার ইউক্যালিপ্টাস ও আকাশমনি চারা ধ্বংস

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
কাহারোলে পরিবেশবান্ধব উদ্যোগে ৯ হাজার ইউক্যালিপ্টাস ও আকাশমনি চারা ধ্বংস

দিনাজপুরের কাহারোল উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপ্টাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের চকমহরম গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহান বীশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

অভিযানে স্থানীয় নার্সারি মালিক মহেন্দ্র নাথের মালিকানাধীন মৌ নার্সারিতে থাকা ইউক্যালিপ্টাস ও আকাশমনি জাতের ৯ হাজার গাছের চারা ধ্বংস করা হয়। কৃষি কর্মকর্তারা জানান, এই গাছগুলোর শিকড় মাটির গভীরে চলে গিয়ে ভূগর্ভস্থ পানি শোষণ করে নেয় এবং স্থানীয় জীববৈচিত্র্য ও পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলে।

নার্সারি মালিকের আর্থিক ক্ষতি বিবেচনায় রেখে, সরকার কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে প্রতি চারা বাবদ ৪ টাকা হারে ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশবান্ধব বৃক্ষ রোপণের উপর গুরুত্ব আরোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট