1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাহারোলে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে মিল্ক ফিডিং বিষয়ক আলোচনা সভা

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
কাহারোলে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে মিল্ক ফিডিং বিষয়ক আলোচনা সভা

“দুধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মিল্ক ফিডিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন) সকাল ১১টায় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রাণিসম্পদ দপ্তর, সহযোগিতায় প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিন্নাত আলী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।

বক্তারা বলেন, শিশুদের পুষ্টিকর খাদ্য হিসেবে দুধ একটি অতুলনীয় উৎস। তারা অভিভাবকদের আহ্বান জানান, যেন নিয়মিত শিশুদের দুধ পান করানো হয় এবং পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়ানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর ইউএইচটি (UHT) তরল দুধ ও স্ন্যাকস বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে কোমলমতি শিশুদের পুষ্টি গ্রহণে আগ্রহ সৃষ্টি হবে এবং স্বাস্থ্যকর ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট