1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাহারোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা প্যাকেজ বিতরণ

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
কাহারোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা প্যাকেজ বিতরণ

দিনাজপুরের কাহারোল উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৯ জন সুফলভোগীর মাঝে বকনা প্যাকেজের উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। বুধবার (৪ জুন ২০২৫) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি ও স্বাবলম্বী করার উদ্দেশ্যেই বকনা প্যাকেজ সরবরাহ করা হয়।

বিতরণকৃত উপকরণ হিসেবে প্রতিটি সুফলভোগী পেয়েছেন ৪টি পিলার, ৫টি টিন ও ১টি করে কার্পেট। এসব উপকরণ গবাদিপশুর বাসস্থান তৈরিতে সহায়তা করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সারফরাজ হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আশাদুজ্জামান শুভ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবায়দা নাজনীন, এছাড়া প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

এই প্রকল্পের মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে স্বনির্ভরতার বীজ বপন করা হচ্ছে। স্থানীয়দের মতে, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হলে গ্রামের আর্থিক কাঠামো উন্নত হবে এবং কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট