1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

কাহারোলে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে সম্মেলনে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টায় উপজেলা হল রুমে আয়োজিত এ কর্মী সম্মেলনে স্থানীয় নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মোঃ মমতাজ উদ্দীন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর প্রিন্সিপাল মাওলানা মোঃ আনিসুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম এবং দিনাজপুর-০১ (কাহারোল-বীরগঞ্জ) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন কাহারোল উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক। বক্তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

উপজেলার জামায়াতে ইসলামী, যুবসমাজ ও ছাত্র শিবিরের সকল নেতা-কর্মীর উপস্থিতিতে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে। নেতৃবৃন্দের বক্তব্যে স্থানীয় কর্মীরা নতুন উদ্দীপনা ও সংগঠনকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট