1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

কালীগঞ্জে নির্মাণ বিষয়ক কর্মশালায় শতাধিক নির্মাণ শ্রমিকের অংশগ্রহণ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
কালীগঞ্জে নির্মাণ বিষয়ক কর্মশালায় শতাধিক নির্মাণ শ্রমিকের অংশগ্রহণ

ঝিনাইদহের কালীগঞ্জে নির্মাণকর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রেশ সিমেন্ট ও এস এ ট্রেডার্স এর যৌথ উদ্যোগে নির্মাণ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সন্ধ্যার পর উপজেলার ভূষণস্কুল সড়কের গল্পঘর রেস্টুরেন্টে আয়োজিত এই কর্মশালায় প্রায় শতাধিক নির্মাণশিল্পী অংশগ্রহণ করেন। কর্মশালার সভাপতিত্ব করেন এস এ ট্রেডার্সের প্রোপাইটর চন্দন সাহা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ (ফ্রেশ সিমেন্টের মূল কোম্পানি)-এর, হারুনুর রশীদ, ডিএমজি, আবু খালেদ, ডেপুটি ম্যানেজার, বিকর্ণ মল্লিক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।

কর্মশালায় ফ্রেশ সিমেন্টের পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোম্পানির ইঞ্জিনিয়ার শাহীন হোসাইন। তিনি বলেন, “ভবন নির্মাণে সঠিক মিশ্রণ, সময়জ্ঞান ও মানসম্মত সিমেন্ট ব্যবহার করা জরুরি। ফ্রেশ সিমেন্ট সর্বোচ্চ মান বজায় রেখে নির্মাণ শিল্পে বিশ্বস্ততা তৈরি করেছে।”

কর্মশালা শেষে ফ্রেশ সিমেন্ট কোম্পানির পক্ষ থেকে অংশগ্রহণকারী নির্মাণশিল্পীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত শ্রমিকদের মধ্যে সন্তুষ্টি ও উৎসাহ দেখা গেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন প্রশিক্ষণমূলক কর্মশালা আয়োজন করা হবে যাতে নির্মাণশিল্পীরা আরও দক্ষ হয়ে উঠতে পারেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট