1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে নকল প্রসাধনী কারখানায় র‍্যাবের অভিযান, বিপুল পণ্য জব্দ কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম

কালীগঞ্জে প্রকাশ্যে দিবালোকে চুরি, আলমারি ভেঙে স্বর্ণ ও নগদ টাকা লুট

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
কালীগঞ্জে প্রকাশ্যে দিবালোকে চুরি, আলমারি ভেঙে স্বর্ণ ও নগদ টাকা লুট

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রকাশ্যে দিবালোকে এক গৃহবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা আলমারি ভেঙে আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে কালীগঞ্জ পৌরসভার দক্ষিণ বলিদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নাজমা খাতুন জানান, মঙ্গলবার সকালে তিনি পাশের বাড়িতে বিশেষ কাজে গিয়েছিলেন। এ সময় বাসায় কেউ উপস্থিত ছিল না। এই সুযোগে দুটি মোটরসাইকেলে আসা ৪ থেকে ৫ জন চোরচক্রের সদস্য তার বাড়িতে ঢুকে পড়ে।
তারা সরাসরি বসতঘরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭ হাজার টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
চুরির ঘটনার পরপরই কালীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক।
তিনি জানান, “দিবালোকে চুরির ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।”
এ ধরনের প্রকাশ্য চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিনের বেলা জনবহুল এলাকায় এমন দুঃসাহসিক চুরি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বলে মন্তব্য করছেন এলাকাবাসী।
দিবালোকে চোরচক্রের এই ঘটনা শুধু একটি পরিবার নয়, বরং পুরো এলাকার নিরাপত্তা পরিস্থিতিকে হুমকির মুখে ফেলেছে। দ্রুত তদন্ত ও অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট