1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

কালীগঞ্জে ভিজিএফ চাল আত্মসাৎকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
কালীগঞ্জে ভিজিএফ চাল আত্মসাৎকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগে অভিযুক্তদের শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বুধবার (২৫ জুন) বিকালে ১০ নম্বর কাষ্টভাঙ্গা ইউনিয়নের জামতলা বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কাষ্টভাঙ্গাসহ আশেপাশের কয়েকটি গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গত ৩ জুন ঈদের তিন দিন আগে কাষ্টভাঙ্গা ইউনিয়নে ভিজিএফ এর চাল বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও সদস্য হজরত আলী মিলে ৩০ মণ চাল আত্মসাৎ করে তা পাচার করেন। পরবর্তীতে সেই চাল স্থানীয় মৎস্যচাষী মোহন লাল অমিতের কাছে বিক্রি করা হয়।

ঘটনাটি জানাজানি হলে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে এবং গ্রাম পুলিশের হেফাজতে রেখে আসেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) শাহীর আলমকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তবে ঘটনার ২২ দিন পার হয়ে গেলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি এবং অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। মানববন্ধনে তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং হুঁশিয়ারি দেন, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও ইছালী কলেজের প্রভাষক মিজানুর রহমান মিলন, কাষ্টভাঙ্গা ইউনিয়নের সাবেক মেম্বার ফিরোজ ইকবাল, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মাহবুবুর রহমান, ব্যবসায়ী অমিত হাসান, মিলন হোসেন ও সোহেল রানা প্রমুখ।

প্রতিবাদী কর্মসূচি শেষে দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে, তৃণমূল পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে সাধারণ জনগণ এখন সচেতন ও সোচ্চার। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত সম্পন্ন করে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট