1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কাউখালীতে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলার কর্মরত স্বাস্থ্য সহকারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার। তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়েই কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতা অনুযায়ী ১৪ তম গ্রেড প্রদান,
২. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা,
৩. সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা,
এছাড়া আরও তিনটি দাবিসহ মোট ছয় দফা বাস্তবায়নের লক্ষ্যে তারা এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কাউখালী উপজেলা শাখার সভাপতি গোলাম রব্বানী রনি, সাধারণ সম্পাদক আল মামুন, জেলা অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা অর্থ সম্পাদক আনোয়ার কবির, সদস্য মো. রেদোয়ান ও তানিয়া আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, “স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি দীর্ঘদিনের। বৈষম্যের শিকার হয়ে আমরা কাজ করছি। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে কর্মসূচি আরও কঠোর করা হবে।”

তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট