1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে

প্রায় চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে সোমবার (৫ মে) রাত ৯টা ১০ মিনিটে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় তাঁর ঢাকায় আগমন উপলক্ষে রাজধানীতে জনসমাগম ও যানজট এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে।

সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরে ঢাকা বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে যাবেন। এ সময় তাকে অভ্যর্থনা জানাতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির সম্ভাবনা থাকায় রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট এবং বিশৃঙ্খলা এড়াতে নিচের নির্দেশনাগুলো দেওয়া হয়েছে।

 জনসমাগমের ক্ষেত্রে সতর্কতা, গুলশান/বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান না করে ফুটপাতে অবস্থান করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট দলকে স্বেচ্ছাসেবক দিয়ে রাস্তা ফাঁকা রাখতে সহযোগিতার অনুরোধ।

বিকল্প রুট ব্যবহারের পরামর্শ, আব্দুল্লাপুর-কামারপাড়া-ধউর ব্রিজ-পঞ্চবটী-মিরপুর বেড়িবাঁধ-গাবতলী রুট, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, উত্তরা ও মিরপুরবাসী: হাউজ বিল্ডিং-জমজম টাওয়ার-মেট্রোরেল রুট, গুলশান/বাড্ডা থেকে মহাখালী র্যাম্প ব্যবহার, মহাখালী থেকে ময়মনসিংহ-টাঙ্গাইলগামী যান: মিরপুর-গাবতলী রোড, বনানী র্যাম্প এড়িয়ে এফডিসি র্যাম্প ব্যবহারে পরামর্শ।

সেনানিবাস রাস্তা, জিয়া কলোনি/জাহাঙ্গীর গেট/সৈনিক ক্লাব/স্টাফ রোড দিয়ে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শুধুমাত্র হালকা যানবাহন চলবে।

 এক্সপ্রেসওয়ে চালকদের জন্য, সিএনজি ও মোটরসাইকেল নির্ধারিত টোল দিয়ে সর্বোচ্চ ৪০ কিমি/ঘণ্টা গতিতে, বাম পাশের সেইফ লেন ব্যবহার করে চলতে পারবে।

বিকল্প হিসেবে ট্রেন, ঢাকা-জয়দেবপুর রুটের ট্রেনগুলো টঙ্গী, এয়ারপোর্ট ও তেজগাঁও স্টেশনে ২ মিনিট থামবে। কমলাপুর-টঙ্গী রুটে অতিরিক্ত একটি শাটল ট্রেন চলবে।

হজযাত্রী ও এসএসসি পরীক্ষার্থী, যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধ।

মেট্রোরেল ব্যবহার, মিরপুর ও উত্তরা এলাকাবাসীদের মেট্রোরেল ব্যবহারের পরামর্শ।

নিরাপত্তা বিধিনিষেধ, অভ্যর্থনাকারীদের কোনো ব্যাগ, লাঠি বহন না করার অনুরোধ। গাড়িবহরে কোনো যানবাহন যোগ দিতে পারবে না। মোটরসাইকেল নিয়ে রাস্তা দখল করা যাবে না।

ডিএমপি সকলকে অনুরোধ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপদ ও সুশৃঙ্খল আগমন নিশ্চিত করতে সবাই যেন সহযোগিতা করে। রাজধানীর যান চলাচল স্বাভাবিক রাখতে নাগরিকদের সচেতনতা ও ট্রাফিক নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট