1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের চার সফল ব্যক্তিকে সম্মাননা প্রদান

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের চার সফল ব্যক্তিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মাননা প্রদান করা হয়েছে।
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের চারজনকে সম্মাননা প্রদান করছেন ইউএনও

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় প্রতিকূল পরিবেশে সংগ্রাম করে সফলতা অর্জন করা বেদে সম্প্রদায়ের চার ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সমাজসেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। তিনি সম্মাননা প্রাপ্তদের হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেন এবং তাদের সংগ্রামী জীবন ও সাফল্যের প্রশংসা করেন।

সম্মাননা পাওয়া চারজন হলেন—মাওলানা মো. সেলিম মাহমুদ, মাওলানা মো. শাহজালাল আমিন, মো. আবাবিল এবং মো. আরাফাতউল্লাহ। তারা বেদে সম্প্রদায় থেকে উঠে এসে নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা সমাজের অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, প্রকৌশলী কর্মকর্তা রেজাউল ইসলাম, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মানিক মিয়া, সদস্য মিজানুর রহমান ঝিলু এবং বিক্রমপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বেদে সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকলেও তাদের মধ্য থেকে এ ধরনের সফল ব্যক্তিরা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছেন। এ ধরনের উদ্যোগ তাদের আরও উৎসাহিত করবে এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে সহায়তা করবে।

অনুষ্ঠানটি ছিল সংক্ষিপ্ত হলেও তা ছিল অনুপ্রেরণামূলক, যেখানে প্রান্তিক জনগোষ্ঠীর সাফল্যকে সম্মান জানিয়ে একটি ইতিবাচক বার্তা তুলে ধরা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট