1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

লেবাননে সংঘাতের ঝুঁকিতে বাংলাদেশিদের চলাফেরায় সতর্ক থাকার অনুরোধ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
লেবাননে সংঘাতের ঝুঁকিতে বাংলাদেশিদের চলাফেরায় সতর্ক থাকার অনুরোধ

ধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে লেবাননে বসবাসরত বাংলাদেশিদের চলাফেরায় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। সোমবার (১৬ জুন) লেবাননের বাংলাদেশ দূতাবাস ফেসবুকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশেষ করে রাতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। লেবাননে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত সতর্কতামূলক বার্তা অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ করা হলো।”

বাংলাদেশ দূতাবাস লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য কয়েকটি জরুরি হেল্পলাইন চালু রেখেছে। প্রয়োজনে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে:

  • ফ্রন্ট ডেস্ক: +961 71217139

  • হটলাইন: +961 70635278

  • হেল্পলাইন: +961 81744207

সম্প্রতি ইসরায়েল ও লেবাননের সীমান্ত অঞ্চলজুড়ে সংঘর্ষ বেড়েছে। ফলে লেবাননে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে রাতে হামলার আশঙ্কা থাকায় দূতাবাস এই সতর্কতা জারি করেছে।

দূতাবাসের পরামর্শ, রাতে অপ্রয়োজনে বাইরে বের না হওয়া, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, কোনো সন্দেহজনক পরিস্থিতিতে দূতাবাসকে অবহিত করা। বাংলাদেশ দূতাবাস আশাবাদ ব্যক্ত করেছে যে, প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের নির্দেশনা মেনে চলবেন এবং নিরাপদে থাকবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট