1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

মহেশপুরে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করায় প্রতিষ্ঠানে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
মহেশপুরে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করায় প্রতিষ্ঠানে জরিমানা

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অভিযোগে একটি চাল প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ জুন) সকালে উপজেলার রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা পাট কর্মকর্তা মিঠুন বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা রুবেল খান, মহেশপুর থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা।

আদালতের বিচারক জানান, “সরকারি নির্দেশনা অনুযায়ী, চাল বাজারজাতকরণে প্লাস্টিকের বস্তা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা অমান্য করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।”

অভিযানে দেখা যায়, মেসার্স হেলাল এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ এন্ড অটো রাইচ প্রসেসিং মিলস নামে একটি প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করছে। ফলে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার রোধ করতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এছাড়া, ব্যবসায়ীদেরকে সরকারি নির্দেশনা মেনে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট