1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ইসলামপন্থীরাই পারে দূর্ণীতি রুখে নিরাপত্তা দিতে: মাসুদ সাঈদী

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
পিরোজপুরে মতবিনিময় সভায় মাসুদ সাঈদী: “ইসলামপন্থীরাই পারে দূর্ণীতি রুখে নিরাপত্তা দিতে”

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-০১ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য পুত্র, ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী বলেছেন, “ইসলামকে যারা ভয় করে তারা দূর্ণীতিকে জাহান্নামের আগুনের মতই মনে করে, তারা কখনো দূর্ণীতি করবে না।”

সোমবার (৭ জুলাই) বিকেল ৫টায় পিরোজপুরের নাজিরপুর সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার মাওলানা আবুল হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা শামসুল হক।

মাসুদ সাঈদী বলেন, “যারা নিজেরা নিজেদের পার্টি অফিসে মারামারি করে, চেয়ার ভাঙে, অফিস ভাঙে—তারা ১৮ কোটি মানুষের নিরাপত্তা কীভাবে দেবে? জামায়াত এমন একটি দল, যেখানে ২৯৬টি আসনে প্রার্থী ঘোষণার পরও কোনো মারামারি হয়নি, কোনো হতাহত হয়নি।”

তিনি আরও বলেন, “দেশে ভালো নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে। আমার পিতা সংসদ সদস্য থাকা অবস্থায় কোনো দূর্ণীতি করেননি। আমিও তার মতোই খেদমত করব ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “ভালো নেতা বাছাই করলে ভালো থাকবেন, আর মন্দ নেতা বাছাই করলে মন্দ অবস্থায় পড়বেন। ইসলামভিত্তিক রাজনীতি ছাড়া বাংলাদেশকে সঠিক পথে নেওয়া সম্ভব নয়।”

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, নাজিরপুর শহীদ জিয়া কলেজের প্রভাষক প্রদীপ কুমার হালদার, শিবিরের উপজেলা সেক্রেটারি মো: সাকিবুল হাসান প্রমুখ।

বক্তারা সবাই দাড়িপাল্লা প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান এবং ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট