1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলামকে দেখতে হাসপাতালে প্রেসক্লাব সভাপতি

খুলনার দিঘলিয়া উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, মানবিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের উপদেষ্টা মোল্লা মাকসুদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে। বর্তমানে চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তিনি বাসায় অবস্থান করছেন। তার অসুস্থতার খবরে পুরো এলাকায় উদ্বেগ ও সহমর্মিতার পরিবেশ সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৮ মে) মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় তার পায়ে গুরুতর আঘাত লাগে এবং একটি পা ভেঙে যায়। পরে ভাঙা পায়ে প্লাস্টার করে চিকিৎসকদের পরামর্শে তাকে বাসায় নেওয়া হয়।

মোল্লা মাকসুদুল ইসলামের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দিঘলিয়া উপজেলার বিভিন্ন সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় তার দ্রুত সুস্থতা কামনা করেন তারা।

এদিকে আহত মোল্লা মাকসুদুল ইসলামের শয্যাপাশে উপস্থিত হন দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আহত এই শিক্ষানুরাগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একইসঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করেন।

পরিবারের সদস্যরা জানান, মোল্লা মাকসুদুল ইসলাম দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন মানবিক উদ্যোগে তার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তাই তার অসুস্থতার খবরে এলাকায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

তবে চিকিৎসকদের আশ্বাসে এখন কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারের সদস্যদের মাঝে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ মোল্লা মাকসুদুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেছেন দিঘলিয়াবাসী। স্থানীয়দের প্রত্যাশা, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ফিরে আসবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট