1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রামগড়ে অগ্নিকাণ্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় পুড়ে ছাই দেশে জ্বালানি তেলের দাম রেকর্ড উচ্চতায়, ডিজেল-অকটেন-পেট্রলে বড় বৃদ্ধি ডোমারে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব, আটক পুলিশ সদস্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা নিয়ে অনিশ্চয়তা হরমুজ প্রণালিতে আটকে ‘বাংলার জয়যাত্রা’, কূটনৈতিক তৎপরতার চেষ্টা চলছে ইসরায়েল ‘নিরাপত্তা’কে ঢাল বানিয়ে ভূখণ্ড বাড়াচ্ছে: তুরস্ক খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ, তদন্তের দাবি নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকে ডুবে দুই শিশুর মৃত্যু আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত কালীগঞ্জে শতবর্ষী রেইনট্রি গাছের শুকনো ডালে দুর্ঘটনার শঙ্কা, দ্রুত অপসারণের দাবি

মুন্সীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে একটি পরিত্যক্ত টয়লেট থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ব্যবহারের জন্য এগুলো মজুদ করা হয়েছিল।

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রামে একটি পরিত্যক্ত টয়লেট থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ স্থানীয় জয়নাল আবেদিনের পরিত্যক্ত টয়লেটের ভেতরে লুকানো ৪টি প্লাস্টিকের বালতি থেকে ককটেলগুলো উদ্ধার করে।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছে। এসব সংঘর্ষে প্রতিপক্ষকে চাপে ফেলতে প্রায়ই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের দাবি, উদ্ধার হওয়া ককটেলগুলোও সংঘর্ষে ব্যবহারের জন্য একটি পক্ষ মজুদ করে রেখেছিল।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, উদ্ধারকৃত ককটেলগুলো নিস্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে একটি মহল এই বিস্ফোরক দ্রব্যগুলো মজুদ করেছিল। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট