1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

মুন্সিগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০ বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
মুন্সিগঞ্জে জেলা কিন্ডারগার্টেন এন্ড ট্রাস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৩০টি বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী।

মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) আয়োজিত এ পরীক্ষায় জেলার ৩০টি বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এক ঘণ্টা বিরতির পর বিকাল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলে। এ সময় মুন্সিগঞ্জ জেলার ছয়টি উপজেলার শিক্ষার্থী, অভিভাবক, ভাই-বোন ও স্বজনদের উপস্থিতিতে পুরো পরীক্ষাকেন্দ্র ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

মুন্সিগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এন্ড ট্রাস্ট অ্যাসোসিয়েশন–এর আয়োজনে পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আয়োজক সূত্র জানায়, পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক এবং সার্বিক ব্যবস্থাপনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আক্তার হোসেইন বলেন, এই মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরীক্ষা মূল্যায়ন শেষে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান করা হবে বলেও তিনি জানান।

পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক কর্তৃপক্ষ ও অভিভাবকরা। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে ভালো ফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট