1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নাজিরপুরের বুইচাকাঠী বাজারে আগুন, পুড়েছে ৩ দোকান ও মোটরসাইকেল

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
নাজিরপুরের বুইচাকাঠী বাজারে আগুন, পুড়েছে ৩ দোকান ও মোটরসাইকেল

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) ভোররাতে এ অগ্নিকাণ্ডে বাজারের তিনটি দোকান এবং একটি মোটরসাইকেল সম্পূর্ণভাবে পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতের দিকে বাজারের একটি দোকানে আগুন দেখতে পান এলাকাবাসী। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং এতে মো. সোলায়মান হাওলাদারের ফলের দোকান, এনায়েত হোসেনের ওষুধের দোকান এবং মিজানুর রহমানের ইলেকট্রনিক্স দোকান পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি একটি মোটরসাইকেলও সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ৬ থেকে ৭ লক্ষ টাকার মালামাল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোয়াইব মুন্সি জানান, “আমরা স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।”

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা প্রশাসনের কাছে সহযোগিতার দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, এমন দুর্ঘটনা আমাদের সব কিছু শেষ করে দিয়েছে। সরকারিভাবে দ্রুত সহযোগিতা না পেলে বড় ধরনের আর্থিক সংকটে পড়তে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট