1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নির্বাচিত সরকার না থাকায় আইনশৃঙ্খলার অবনতি: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্বাচন না হওয়ায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, দুর্নীতি বাড়ছে এবং দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “কারণ এই সরকারের পেছনে জনগণের প্রকৃত সমর্থন নেই। নির্বাচিত সরকার এলে তা নিঃসন্দেহে শক্তিশালী হবে এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করা সহজ হবে।”

শনিবার (১২ জুলাই) গুলশান-২ এর হোটেল লেকশোরে জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “বিএনপি কখনো অন্যায়ের পক্ষে নয়। আমরা চাই সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত হোক। তা না হলে অন্তর্বর্তী সরকারকে জাতি ক্ষমা করবে না।” তিনি আরও বলেন, “নিহত পরিবারগুলো এখনো ক্ষতিপূরণ পায়নি, আহতদের পুনর্বাসনেও সরকার ব্যর্থ হয়েছে।”

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, “আমরা ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি পেলেও এখনো সত্যিকারের গণতন্ত্রে ফিরে যেতে পারিনি। গত ১৫ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় লড়াই করে যাচ্ছে। এর বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না।”

সংস্কার বিষয়ে মির্জা ফখরুল বলেন, “বিএনপি সংস্কারের প্রয়োজনীয়তা বহু আগেই উপলব্ধি করেছে। ২০১৬ সালেই খালেদা জিয়া এই বিষয়টি গুরুত্ব দিয়েছিলেন। পরে দলটি ‘ভিশন ২০৩১’ উপস্থাপন করে এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা দেয়।” তিনি জানান, বিএনপি সংস্কার কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করছে।

সভায় নিহতদের পরিবার ছাড়াও বিএনপির নেতাকর্মীরা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট