1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র‍্যালিটি শহরের পৌর ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়। র‍্যালিতে ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হাসানুল কবির লীনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন— জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাইদ খান, জেলা আইনজীবী ফোরামের সদস্য সৈয়দ সাব্বির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ প্রমুখ।

র‍্যালি ও পথসভায় বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এ দিনে সৈনিক ও সাধারণ মানুষ একত্রিত হয়ে জাতীয় বিপ্লব ও সংহতির মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছিল। তাঁরা আরও বলেন, আজও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের চেতনায় সবাইকে কাজ করতে হবে।

এ সময় নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, ৭ নভেম্বরের বিপ্লব ছিল স্বাধীনতার চেতনা রক্ষার প্রতীক, যা আজও প্রেরণার উৎস হয়ে আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট