1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

অন্তর্বর্তী সরকার সব দলের সঙ্গে সমান আচরণ করছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১৭ জুন) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, “এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। আশা করছি আগামী ১২ কার্যদিবসে দ্বিতীয় ধাপের আলোচনা শেষ হবে। এরপর জুলাই মাসে ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ ঘোষণা করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা আগামীকালের বৈঠকে অংশ নেবে বলে জানিয়েছে।”

সরকারের নিরপেক্ষতা নিয়ে বিরোধী দলের অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, “সরকার সম্পূর্ণ নিরপেক্ষ রয়েছে এবং সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে।”

জাতীয় ঐকমত্য কমিশনের এ আলোচনা দেশের পরবর্তী নির্বাচনকে সামনে রেখে একটি সর্বজনগ্রাহ্য রূপরেখা তৈরির লক্ষ্যে পরিচালিত হচ্ছে। দ্বিতীয় ধাপের এই আলোচনায় অংশ নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নাগরিক প্রতিনিধিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট