1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। অফিসার ও ফোর্সদের পোশাক, সরঞ্জামাদি ও পেশাদারিত্ব পর্যালোচনা করা হয়।

পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পুলিশ লাইন্স ড্রিলশেডে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে জেলা পুলিশের অফিসার ও ফোর্সরা অংশগ্রহণ করেন। কিট প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের নির্দেশে।

পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের সরকারি ইস্যুকৃত পোশাক, সরঞ্জামাদি এবং সামগ্রিক উপস্থাপন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি ফোর্সদের পোষাক-পরিচ্ছদ ও সরঞ্জামের যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং বাহিনীর মর্যাদা রক্ষার প্রতি গুরুত্বারোপ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান বলেন, “বাংলাদেশ পুলিশ একটি সু-শৃঙ্খল ও পেশাদার বাহিনী। আমাদের পোশাক, আচরণ ও উপস্থাপনায় সেই শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতিফলন ঘটাতে হবে। প্রত্যেক অফিসার ও ফোর্সকে এই দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করতে হবে।”

কিট প্যারেডে আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং ফোর্সদের প্রস্তুতি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখযোগ্য হয়েছে।

এ ধরনের কার্যক্রম পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধি, বাহিনীর শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট