1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সকল নাগরিকের সমান অধিকারের দাবি মাসুদ সাঈদীর

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরে জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রার্থী মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে।

পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী কদমতলা ইউনিয়নে লিফলেট বিতরণ ও পথসভা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। রবিবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

তিনি বলেন, “একটি দেশে বসবাসরত সকল ধর্মের নাগরিকের সমান অধিকার রয়েছে। প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করার অধিকার রাখে। যারা ধর্মে ধর্মে দাঙ্গা লাগায় তারাই প্রকৃত সংখ্যালঘু। আমাদের কাছে সংখ্যালঘু বলে কিছু নেই। বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই সমানভাবে নাগরিক।”

তিনি আরও বলেন, “আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে বৈষম্য থাকবে না, বাকস্বাধীনতা থাকবে, ভোটাধিকার থাকবে। সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে।”

মাসুদ সাঈদী স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে বলেন, “আমাদের শত বছরের পুরনো পৌরসভা থাকা সত্ত্বেও রাস্তাঘাটের বেহাল অবস্থা। স্কুল-কলেজের ছাদ ধসে শিক্ষার্থীদের প্রাণহানি হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পরেও দেশের এ অবস্থা দুঃখজনক।”

সরকার নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “মানুষ এখন পরিবর্তন চায়। দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। কিন্তু জামায়াতকে ঠেকাতে আবারো ‘রাজাকার’ শব্দকে রাজনৈতিক ব্যবসার হাতিয়ার করা হচ্ছে। গত ১৫ বছর আওয়ামী লীগ এ ব্যবসা করে সব হারিয়েছে। এখন আবার কেউ কেউ একই পথে হাঁটছে। মানুষ এ ব্যবসা পছন্দ করে না।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের জেলা মজলিশ সূরা সদস্য ও ওলামা বিভাগের সভাপতি মওলানা আব্দুল হালিম। এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক এবং ইসলামী ছাত্রশিবির পিরোজপুর সদর উপজেলা শাখার সভাপতি আহসানুল হক।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট