1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

পিরোজপুরে ডাকাতির সময় গণপিটুনিতে নিহত ১, আহত অবস্থায় আটক ১

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
পিরোজপুরে ডাকাতির সময় স্থানীয়দের গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। আহত অবস্থায় আরেকজন আটক করে পুলিশে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে স্বর্ণালঙ্কার লুট করে পালিয়েছে ডাকাতদলের সদস্যরা।

পিরোজপুরে ডাকাতির সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় আরও একজন ডাকাতকে আটকের পর পুলিশে হস্তান্তর করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দ্রুত প্রতিরোধে ডাকাতদলের বেশ কয়েকজন সদস্য পালিয়ে গেলেও দু’জন আটক হয়, যার একজন পরে হাসপাতালে মারা যায়।

ঘটনাটি ঘটে সাবেক ইউপি সদস্য অনুকুল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে। রাত আড়াইটার দিকে ডাকাতদল বাড়িতে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বর্ণের চেইন, কানের বালা, শাঁখা এবং অন্যান্য মূল্যবান স্বর্ণালঙ্কার লুট করে বলে জানান দুলালের ভাই অমলেশ চন্দ্র রায়। ডাকাতির শোরগোলে স্থানীয়রা ছুটে এসে ডাকাতদের ধাওয়া করলে দু’জন ধরা পড়ে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।

খবর পেয়ে পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক রাধা রমনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। টহল টিম দুই আহত ডাকাতকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে আটক সবুজ হাওলাদার (৫৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এদিকে স্থানীয়দের ধাওয়া খেয়ে অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, বাকি সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং লুট হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট