1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

চার স্তরের একাডেমিক পদসোপান চেয়ে পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার স্তরের একাডেমিক পদসোপান ও নবম গ্রেড এন্ট্রি পদ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন। তারা বলেন, এটি কোনো দাবি নয়, বরং ন্যায্য অধিকার।

পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার স্তরের একাডেমিক পদসোপান বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন। বুধবার (২০ আগস্ট) বেলা ১১টায় শহরের টাউনক্লাব মিলনায়তনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা এ কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাদের দাবি, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি পদকে নবম গ্রেডে উন্নীত করতে হবে এবং গেজেটেড মর্যাদা দিতে হবে। বক্তারা বলেন, এন্ট্রি পদে নবম গ্রেড কোনো দাবি নয়, বরং এটি তাদের ন্যায্য অধিকার।

মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ইমাদুল হক, সিনিয়র শিক্ষক মনি মোহন হালদার, সিনিয়র শিক্ষক রিতা রানী বল এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিমুল মল্লিক।

এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষকরা আরও বলেন, চার স্তরের একাডেমিক পদসোপান বাস্তবায়নের মাধ্যমে শিক্ষক সমাজের দীর্ঘদিনের বৈষম্য নিরসন সম্ভব হবে। তারা দাবি করেন, শিক্ষকদের মর্যাদা রক্ষা করতে এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে দ্রুত এ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট