1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। নতুন এসপির যোগদানে জেলার আইন-শৃঙ্খলা ও সেবার মান আরও উন্নতির আশা করা হচ্ছে।

পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। শনিবার (২৯ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী এসপি খাঁন মুহাম্মদ আবু নাসেরের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন নতুন এসপি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। তিনি বাংলাদেশ পুলিশের দায়িত্বশীল, সৎ, প্রজ্ঞাবান ও নেতৃত্বগুণে উজ্জ্বল কর্মকর্তাদের মধ্যে অন্যতম হিসেবে পরিচিত।

২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পিরোজপুরে যোগদানের পূর্বে তিনি মেহেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে অসাধারণ নেতৃত্ব, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।

নবাগত পুলিশ সুপারকে বরণ করে নিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, পিরোজপুর জেলার সব থানার ওসি, ট্রাফিক ইনচার্জ, ডিএসবি, ডিআইও–০১, আরআই পুলিশ লাইন্সসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নতুন এসপির যোগদানে পিরোজপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত, জনসেবা আরও দ্রুত ও কার্যকর হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট