1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। জেলা প্রশাসক ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।

পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপী বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলাউদ্দিন ভূঞা জনি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা অত্যন্ত জরুরি। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং নেতৃত্ব, দলবদ্ধতা ও সিদ্ধান্ত গ্রহণের মতো গুণাবলীও বিকাশ ঘটায়। খেলাধুলা একটি জাতিকে বিশ্বের দরবারে পরিচিত করে তোলে।”

তিনি আরও বলেন, “আমি আশা করি শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করবে এবং সুস্থ, সুন্দর জীবনযাপন করবে। আজকের প্রতিযোগিতা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট