1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
বাংলাদেশ পুলিশ

দেশজুড়ে একযোগে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে ১ হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৯৮২ জন মামলা ও পরোয়ানাভুক্ত আসামি এবং বাকি ৫৩৩ জন বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হন। পুলিশের এই অভিযান বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২৯ আগস্ট) পর্যন্ত পরিচালিত হয়।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) জানায়, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি রিভলবার, একটি ১২ বোর একনালা বন্দুক, একটি এলজি বন্দুক, একটি পিস্তল, একটি জি-৩ রাইফেল, একটি এমএ ভেরিয়েন্ট রাইফেল, একটি এলএম-১৬ ভেরিয়েন্ট রাইফেল, একটি দেশীয় এলজি, একটি পাইপগান, ৯টি ম্যাগাজিন, ৭ রাউন্ড কার্তুজ এবং ৫১১ রাউন্ড গুলি। এছাড়া তিনটি চাপাতি ও দুটি চাইনিজ কুড়ালও জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, এই অভিযান চলমান আইনশৃঙ্খলা রক্ষার অংশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট