1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাহারোলে পল্টন হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
দিনাজপুরের কাহারোলে পল্টন হত্যাকান্ডের প্রতিবাদে জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। খুনিদের বিচারের দাবিতে বিশাল অংশগ্রহণে সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন।

দিনাজপুরের কাহারোলে ২৮ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখার উদ্যোগে পল্টন হত্যাকান্ডের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় কাহারোল উপজেলার দশমাইল মহা সড়ক থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন, ২০০৬ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশে আওয়ামী সন্ত্রাসীরা লগি বৈঠার তাণ্ডব চালিয়ে জামাত শিবিরের ৬ জনকে শহীদ করেছিল। সেই ঘটনায় জীবন ও রক্তের বিনিময়ে জামায়াত কর্মীদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছিল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখার আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক, এছাড়াও যুব বিভাগ ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ মঞ্চে বক্তব্য রাখেন। বক্তারা পল্টন হত্যাকান্ডের বিচার নিশ্চিত করা এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্থানীয় নেতা-কর্মী, ছাত্র-যুবরা ও সাধারণ জনগণ ব্যাপক অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে তারা পুনরায় আহ্বান জানান, দেশের আইন ও বিচার ব্যবস্থার মাধ্যমে হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট