1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১৪ ভারতীয় নাগরিক পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন বাংলা ভাষাভাষি ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবির দ্রুত পদক্ষেপে তা ব্যর্থ হয় এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন বাংলা ভাষাভাষি ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কড়া নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপে এই প্রচেষ্টা ব্যর্থ হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। এর আগে বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলার আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, পুশইনের চেষ্টাকৃত ১৪ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু ছিল। তারা সবাই ভারতীয় নাগরিক। তাদের বয়স ও পরিচয় যাচাইয়ের পর বিষয়টি নিশ্চিত হয়।

পুশইনের ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিএসএফের আহ্বানে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে মহিষকুন্ডি বিওপির সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল অংশ নেয়। অপরদিকে বিএসএফের পক্ষে নিউ উদয় কোম্পানি কমান্ডার এসি অনিল কুমারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল।

দুই দেশের সীমান্তের মেইন পিলার ১৫৪/০৭ এস সংলগ্ন ভারতের চাইডোবা মাঠে দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত পতাকা বৈঠক চলে। বৈঠকে বিজিবি বাংলাদেশে ভারতীয় নাগরিক পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় এবং তাদের নিজ দেশে ফেরত নেওয়ার দাবি জানায়।

পরিচয় যাচাই শেষে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত হলে বিএসএফ তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিতে সম্মত হয় এবং পরবর্তীতে সবাইকে ভারতে ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্ত দিয়ে কোনো ধরনের পুশইনের চেষ্টা হলে বিজিবির টহলরত সদস্যরা সঙ্গে সঙ্গে তা প্রতিহত করে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে এবং সবাইকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।”

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদার রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট