1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নয়াদিল্লিতে পৌঁছালেন পুতিন: কঠোর নিরাপত্তায় আইটিসি মৌর্য হোটেলের চাণক্য স্যুট

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন। তাকে ঘিরে আইটিসি মৌর্য হোটেলে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুতিন থাকছেন বিলাসবহুল চাণক্য স্যুটে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। তার এই গুরুত্বপূর্ণ সফরকে ঘিরে রাজধানীর অন্যতম বিলাসবহুল আইটিসি মৌর্য হোটেলকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ও কৌতূহল তৈরি হয়েছে। গণমাধ্যম, নিরাপত্তা সংস্থা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এখন পুরোপুরি হোটেলটিতে।

এনডিটিভির তথ্য মতে, পুতিনের আগমনের আগেই হোটেলে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। হোটেলের সব কক্ষ বুক করা হয়েছে, করিডোরগুলো ব্যারিকেড করা হয়েছে এবং প্রধান ফটকসহ প্রতিটি প্রবেশপথে পাহারা বসানো হয়েছে। একাধিক নিরাপত্তা সংস্থা হোটেলের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে।

ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পুতিন থাকছেন হোটেলের সবচেয়ে অভিজাত ও ঐতিহ্যবাহী ‘চাণক্য স্যুট’-এ। ৪,৬০০ বর্গফুটজুড়ে বিস্তৃত এই স্যুটটি বছরের পর বছর বিশ্বের শীর্ষ রাজনীতিক ও রাষ্ট্রপ্রধানদের আতিথেয়তা দেওয়ার জন্য পরিচিত। এখানে প্রতি রাতের ভাড়া প্রায় ৮–১০ লাখ টাকা।

এনডিটিভির তথ্যমতে, স্যুটটিতে রয়েছে এমন সব সুবিধা যা একজন রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা, আরাম ও গোপনীয়তার প্রয়োজনকে পুরোপুরি পূরণ করে। স্যুটটির উল্লেখযোগ্য সুবিধাগুলো হলো— বিশাল মাস্টার বেডরুম (ওয়াক-ইন আলমারিসহ), ব্যক্তিগত স্টিম রুম ও সনা, সম্পূর্ণ সজ্জিত প্রাইভেট জিম, বৃহৎ অভ্যর্থনা ও লিভিং এরিয়া, ১২ জনের জন্য ডাইনিং রুম, অতিথি কক্ষ, অফিস ও স্টাডি রুম। হোটেল সূত্রে জানা গেছে, পুতিনের অবস্থানকালীন হোটেলের ভেতরে ও বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হবে।

পুতিনের নয়াদিল্লি সফর ভারত–রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাজনৈতিক বিশ্লেষক ও বিশ্ব গণমাধ্যমগুলো সফরটির সম্ভাব্য আলোচ্য বিষয় ও প্রভাব নিয়ে নিবিড় পর্যবেক্ষণ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট