1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশজুড়ে লাল, হলুদ ও সবুজ জোন ঘোষণা করবে ইসি: আখতার আহমেদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশকে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করা হবে। কমনওয়েলথ মহাসচিব নির্বাচনী প্রস্তুতি ও প্রবাসী ভোট অন্তর্ভুক্তির উদ্যোগকে প্রশংসা করেছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত করতে দেশকে লাল, হলুদ ও সবুজ—এই তিন জোনে ভাগ করে নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ।

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, “কমনওয়েলথ মহাসচিব দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি জানতে চান। আমরা জানিয়েছি, সারা দেশকে তিন জোনে ভাগ করা হচ্ছে—লাল, হলুদ ও সবুজ। সে অনুযায়ী নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি জানান, কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশকে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত। ৫৬টি রাষ্ট্রের সংগঠনটি বাংলাদেশের অনুরোধ পেলেই কারিগরি ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বলে আশ্বাস দিয়েছেন মহাসচিব শার্লি বোচওয়ে। যুক্তরাজ্যের নির্বাচনসংক্রান্ত সহযোগিতা নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের প্রথমবারের মতো ভোট অন্তর্ভুক্তির উদ্যোগকে কমনওয়েলথ অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখেছে। ইসি সচিব বলেন, “৫৩ বছরে প্রথমবার প্রবাসীদের ভোট অন্তর্ভুক্ত করা হচ্ছে—এটি তারা প্রশংসা করেছেন।”

এছাড়া হালনাগাদ ভোটার তালিকা, মৃত ভোটারদের বাদ দেওয়া, নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, নির্বাচন সামগ্রী প্রস্তুতকরণসহ বিভিন্ন কারিগরি প্রস্তুতির অগ্রগতি তুলে ধরে ইসি সচিব জানান, কমনওয়েলথ এসব বিষয়েও সন্তোষ প্রকাশ করেছে।

তথ্য বিকৃতি, অপতথ্য ও ভুয়া সংবাদ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কমনওয়েলথ। এ বিষয়ে ইসি সচিব বলেন, “গণমাধ্যমের মাধ্যমে আমরা নিয়মিত সঠিক তথ্য দিচ্ছি। ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।”

মহাসচিব শার্লি বোচওয়ে নির্বাচন প্রক্রিয়ায় আস্থা ও বিশ্বাস তৈরির গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, “নির্বাচন বিষয়ে প্রচার-প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ; এটি আস্থার পরিবেশ তৈরি করে।”

রাজনৈতিক দলগুলোর সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন ইসি সচিব, উল্লেখ করেন—সহযোগিতা পেলে নির্বাচনী প্রক্রিয়া আরও সফলভাবে সম্পন্ন করা সম্ভব।

বৈঠকে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। তিনি গত বৃহস্পতিবার পাঁচ দিনের সফরে ঢাকায় আসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট