1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে সাবেক এমপি ড. রুস্তম আলী ফরাজীকে অবাঞ্ছিত ঘোষণা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরে সাবেক এমপি ড. রুস্তম আলী ফরাজীকে অবাঞ্ছিত ঘোষণা ও অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা অভিযোগ করেন তিনি জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

পিরোজপুরে সাবেক সংসদ সদস্য ড. রুস্তম আলী ফরাজীকে অবাঞ্ছিত ঘোষণা ও অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের টাউন ক্লাব সড়কে সাধারণ মানুষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন এ কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ড. রুস্তম আলী ফরাজী দীর্ঘদিন ধরে জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থেকে ক্ষমতাসীন মহলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন। তারা বলেন, পিরোজপুরের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় স্থানীয় জনগণ তাকে আর মেনে নিতে রাজি নয়।

বক্তারা আরও বলেন, জনগণের প্রতিনিধি হওয়ার পরও তিনি জনস্বার্থে অবস্থান না নিয়ে রাজনৈতিক স্বার্থ রক্ষায় কাজ করেছেন। এ সময় তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয় এবং অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট