1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কাশ্মীর ও দিল্লি হামলা নিয়ে মুখ খুললেন শাহরুখ খান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
মুম্বাইয়ের ‘গ্লোবাল পিস অনার্স’ অনুষ্ঠানে কাশ্মীর ও দিল্লি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শাহরুখ খান। মানবতা, শান্তি ও দেশরক্ষায় শহীদদের সম্মান জানিয়ে শক্তিশালী বার্তা দেন তিনি।

চলতি বছরের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের হামলায় বলিউডসহ পুরো ভারত শোকস্তব্ধ হয়ে পড়ে। এরই মাঝে নভেম্বর মাসে দিল্লিতে ঘটে আরেকটি বিস্ফোরণের ঘটনা। প্রথম হামলার পর শাহরুখ খান কোনো মন্তব্য না করলে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পহেলগাঁও, মুম্বাই এবং দিল্লির হামলায় নিহতদের পরিবারের সদস্যরা। তাদের সামনে দাঁড়িয়ে শাহরুখ খান আবেগঘন কণ্ঠে বলেন, “২৬/১১, পহেলগাঁও ও দিল্লিতে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। দেশকে রক্ষা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আমি তাদেরও প্রণাম জানাই।” তার বক্তব্যে স্পষ্ট ছিল দেশপ্রেম, মানবতা ও শান্তির বার্তা।

শাহরুখ আরও বলেন, “যদি কেউ জানতে চান আপনি কী করেন, গর্ব করে বলবেন—আপনি দেশকে রক্ষা করেন। যদি প্রশ্ন করা হয় আপনার আয় কত, তখন হাসিমুখে বলবেন—আমি ১৪০ কোটি মানুষের আশীর্বাদ অর্জন করি।” তিনি আরো যোগ করেন, “যদি কেউ জিজ্ঞেস করে—আপনি কি ভয় পান না? দৃঢ়ভাবে বলবেন, যারা আমাদের আক্রমণ করে, তারাই ভীত হয়।”

মানবতা ও শান্তির বার্তা তুলে ধরে কিং খান বলেন, “আসুন আমরা সবাই মিলে শান্তির পথ খুঁজি। জাতি, ধর্ম, বৈষম্য ভুলে মানবতার পথে হাঁটি, যেন আমাদের বীর শহীদদের ত্যাগ কখনও বৃথা না যায়।”

শাহরুখ খানের এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনুরাগীরা বলছেন, সমাজের প্রতি দায়িত্ববোধ ও একতার বার্তা ছড়িয়ে দেওয়া এমন তারকাদের দেশ সত্যিই প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট