1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ীর পায়ের রগ কর্তন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল জলিল মোল্লার পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নতুনভুক্ত মালিথীয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আব্দুল জলিল মোল্লা (৭০) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে লাঙ্গলবাধ বাজার এলাকায় এ নির্মম ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।

আহত আব্দুল জলিল মোল্লা ওই গ্রামের মৃত জহর মোল্লার ছেলে ও লাঙ্গলবাঁধ বাজারের পরিচিত ক্ষুদ্র ব্যবসায়ী। স্বজনদের বরাতে জানা গেছে, রাত ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে লাঙ্গলবাধ বাজার এলাকার সাকোর কাছে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের বিএনপি নেতা হারুন, ফারুক, তুজাম, চাকদাহ গ্রামের এরশাদ, উলুবাড়িয়া গ্রামের পাভেল মন্ডল, শাহীন চুন্নুসহ আরও কয়েকজন তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তারা জলিল মোল্লাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানান, পায়ের রগ কেটে যাওয়ায় তার অবস্থা গুরুতর। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, “জলিল মোল্লা নামের একজন আহত হয়েছেন শুনেছি, তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট