1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে মোদিকে আহ্বান আসাদুদ্দিন ওয়াইসির

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
ভারতের লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন। ইকোনমিক টাইমসের খবরে বিষয়টি উঠে এসেছে।

ভারতের লোকসভার সদস্য ও এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন। এ মন্তব্য ঘিরে ভারতীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) ইকোনমিক টাইমস–এর এক প্রতিবেদনে জানানো হয়, এক বক্তব্যে ওয়াইসি বলেন, “দিল্লিতে নরেন্দ্র মোদির যে ‘বোন’ বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক।”

ওয়াইসি তার বক্তব্যে মহারাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে এনে বলেন, “মহারাষ্ট্র ও মুম্বাইয়ের জনগণকে বলা হচ্ছে—বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আরও একজনকে তাড়িয়ে দিন না! মোদি জি’র বোন হিসেবে দিল্লিতে যে বসে আছেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠান।”

ভারতের এই নেতা আরও বলেন, বিজেপি সরকার একদিকে অবৈধ বাংলাদেশি ইস্যুতে রাজনীতি করছে, অন্যদিকে বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যা দ্বিচারিতার শামিল।

এর আগেও ওয়াইসি বিহারের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “মোদিজি বলছেন বিহারে বাংলাদেশি আছে। আমি বলছি—বিহারে বা সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। কিন্তু আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক ‘বোন’ বসে আছেন। তাকে সীমান্ত অঞ্চলে আনুন, আমরা নিজেরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওয়াইসির এই বক্তব্য ভারত-বাংলাদেশ সম্পর্ক, অভ্যন্তরীণ রাজনীতি ও অবৈধ অভিবাসন ইস্যুতে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে। বিষয়টি নিয়ে এখনো ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট