1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, পুলিশসহ অন্তত ১০ জন টেটাবিদ্ধ

মোঃ জসীম উদ্দিন, মুন্সিগঞ্জ
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ। পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লতুব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কংশপুরা গ্রামের খলিলুর রহমানের সঙ্গে পূর্ব রামকৃষ্ণদী গ্রামের আহসান দেওয়ান মো. জহিরের মধ্যে দীর্ঘদিন ধরে হাউজিং প্রকল্প ও মাটি কাটার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ থেকেই শুক্রবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।

সকালেই জহির গ্রুপের লোকজন প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় তারা কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় এবং বসতঘরে অগ্নিসংযোগ করে। সংঘর্ষ চলাকালে টেটা, লাঠি ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়।

একপর্যায়ে হামলাকারীরা রামকৃষ্ণদী গ্রামের বাদশা মিয়ার বাড়িতে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হামলাকারীদের টেটার আঘাতে থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমানসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খলিলুর রহমান অভিযোগ করে বলেন, “জহিরের মাটি কাটার কাজে বাধা দেওয়ায় সে আজ লোকবল নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। তারা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করেছে। আমার সাতজন সমর্থক টেটাবিদ্ধ হয়েছে।”

তবে অভিযোগ অস্বীকার করে মো. জহির বলেন, “আমার সঙ্গে তাদের বিরোধ অনেক পুরোনো। আজকের সংঘর্ষে আমি জড়িত নই। কংশপুরা গ্রামের খলিল ও দেওয়ানবাড়ির লোকজনের মধ্যে এই ঘটনা ঘটেছে।”

লতুব্দী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শামসুদ্দীন খোকন বলেন, ড্রেজার মেশিন দিয়ে জমি ভরাটকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আজ সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট