1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুরে পিকেএসএফ ও রিকের উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে সামাজিক সম্প্রীতি ও অংশগ্রহণমূলক উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

পল্লী কর্ম সহায়তা ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হওয়া এই আয়োজন বিকাল পর্যন্ত নানা কর্মসূচিতে মুখরিত ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের ডিভিশনাল ম্যানেজার মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কল্যাণ কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক হোসেন, জোনাল ম্যানেজার মো. আফতারুজ্জামান, প্রবীণ সভাপতি মো. গোলাম মোস্তফা এবং পূর্ব দুর্গাপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান পিয়াস।

প্রধান অতিথি পায়রা অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এতে সমৃদ্ধি কর্মসূচির অধীন বৈকালিক শিক্ষা সহায়তা কর্মসূচির শিক্ষার্থী, কিশোর ক্লাব, যুবক ক্লাবের সদস্য এবং প্রবীণ কমিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে দৌড় প্রতিযোগিতা, দড়ি লাফ, চেয়ার সিটিং, ফসল তোলা, পাঞ্জা লড়াইসহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। পাশাপাশি আবৃত্তি, গান, চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতাসহ মোট প্রায় ৪০টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

দিনশেষে এক আনন্দঘন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং এর মধ্য দিয়ে সফলভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ১ হাজার ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়, যা স্থানীয় পর্যায়ে ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট