1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ভয়ংকর মাদক ‘টেপেন্টা-ডল’ ১৮’শ পিচ ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে প্রথমবারের মতো নতুন মাদক ‘টেপেন্টা-ডল’ ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। ১৮’শ পিচ ট্যাবলেটসহ আটক সিরাজুল ইসলামকে থানায় সোপর্দ করা হয়েছে।
হাইওয়ে থানার অভিযানে ১৮’শ পিচ নতুন মাদক ‘টেপেন্টা-ডল’ ট্যাবলেটসহ আটক মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলামকে পুলিশের হেফাজতে

ঝিনাইদহের কালীগঞ্জে প্রথমবারের মতো নতুন ধরনের ভয়ংকর মাদক ‘টেপেন্টা-ডল’ ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বারবাজার ফুলবাড়ী এলাকা থেকে ১৮’শ পিচ ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৩৮)। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজান গ্রামের জালাল উদ্দিনের পুত্র। বৃহস্পতিবার বিকেলে মাদকসহ তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বারবাজার ফুলবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রেলগেট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে সিরাজুলকে আটক করে ১৮’শ পিচ টেপেন্টা-ডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি আলমগীর কবির আরও জানান, “টেপেন্টা-ডল একটি নতুন মাদকদ্রব্য। এটি মূলত ভারতের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ব্যথানাশক ঔষধ হিসেবে তৈরি করে। কিন্তু এখন এক শ্রেণির অসাধু মাদককারবারী ও ওষুধ ব্যবসায়ী অবৈধভাবে এটি বাংলাদেশে এনে নেশাজাতীয় দ্রব্য হিসেবে বিক্রি করছে।”

তিনি বলেন, “এই ট্যাবলেট অতিরিক্ত সেবনের ফলে মাদকসেবীরা গভীর নেশায় ডুবে যায়। যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে প্রাণঘাতী প্রভাব ফেলতে পারে।”

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, “নতুন মাদকদ্রব্য টেপেন্টা-ডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বারবাজার হাইওয়ে পুলিশ। মাদক আইনে মামলা দিয়ে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই নতুন ধরনের মাদকের বিস্তার রোধে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি জনগণকে সচেতন থাকতে আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট