1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করলেন পিরোজপুর বিএনপি নেতা মোতালেব আকন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন পিরোজপুর জেলা বিএনপি’র প্রবীণ নেতা মোতালেব আকন। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন পিরোজপুর জেলা বিএনপি’র প্রবীণ নেতা মোতালেব আকন। সোমবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় এ ভার্চুয়াল সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে প্রচারিত হয় যে, প্রবীণ নেতা মোতালেব আকন দীর্ঘদিন ধরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। টিভি প্রতিবেদনের সেই খবরটি তারেক রহমানের নজরে আসে, এবং তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করতে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে এই ভার্চুয়াল সাক্ষাৎকারের আয়োজন করা হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান, এবং দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা। পিরোজপুর জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সদস্য আলমগীর হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বহু নেতা এ ভার্চুয়াল সভায় অংশ নেন।

সাক্ষাৎ শেষে নেতারা জানান, দেশনায়ক তারেক রহমানের এই মানবিক উদ্যোগ কেবল একজন প্রবীণ নেতার ইচ্ছা পূরণ নয়, বরং এটি দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের প্রতি তার আন্তরিকতা ও ভালোবাসার প্রতিফলন। তারা বলেন, “এই ঘটনা বিএনপি’র অভ্যন্তরীণ ঐক্য ও নেতৃত্বের প্রতি আস্থা আরও দৃঢ় করবে।”

নেতারা এটিকে দলের ঐক্য সুসংহত করার এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেন এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট