1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলেতাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে, শৈত্যপ্রবাহের আশঙ্কা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলে কোনো বিকল্প নয়: ট্রাম্প তারেক রহমানের সঙ্গে ১২–দলীয় জোটের নেতাদের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল কাহারোলে গণঅধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর জামায়াতে যোগদান ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: মীর সরফত আলী সপু দেশে স্বর্ণের বড় অংশই আসছে অবৈধ পথে: এনবিআর দিঘলিয়ায় গণভোট ২০২৬ সফল করতে জনসচেতনতামূলক সভা, হ্যাঁ ভোটের আহ্বান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের বিদেশি ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

ষড়যন্ত্র থামেনি, আরও খারাপ হতে পারে—ঐক্যের আহ্বান তারেক রহমানের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও প্রার্থীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত কয়েক দিনের ঘটনা এবং বিশেষ করে চট্টগ্রামে বিএনপির এক প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা প্রমাণ করছে—দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ধীরে ধীরে প্রকাশ্যে আসছে।

তারেক রহমান বলেন, “গত কয়েক দিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা—এই সবকিছু নিয়েই কিন্তু প্রমাণিত হচ্ছে যে, যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে।” তিনি সতর্ক করে বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে ঐক্যবদ্ধ না হলে দেশ বড় বিপদের মুখে পড়তে পারে।

দেশকে অতীতেও ধ্বংসের হাত থেকে বিএনপি উদ্ধার করেছে দাবি করে তারেক রহমান বলেন, “প্রত্যেকবার এই দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছে। কখনো শহীদ জিয়ার নেতৃত্বে, কখনো দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, আপনারা এই দেশকে খাদের কিনারা থেকে আবার ফিরিয়ে এনেছেন।”

তিনি আরও বলেন, বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী এই ষড়যন্ত্র এখানেই থেমে থাকবে না, পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তবে ভয় বা আতঙ্কে না ভেঙে জনগণকে সাহস দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার ভাষায়, “আমাদের ভয় পেলে চলবে না, আতঙ্কগ্রস্ত হলে চলবে না। আমাদের মানুষকে সাহস দিতে হবে, নিজেদের ঐক্যবদ্ধ করতে হবে এবং দেশের গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।”

নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ করতে ঐক্যই সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি যত বেশি ঐক্যবদ্ধ হবে এবং জনগণকে সামনে আনবে, ষড়যন্ত্রকারীরা ততই পিছু হটতে বাধ্য হবে। তিনি দাবি করেন, ষড়যন্ত্র মোকাবিলা করার শক্তি ও সক্ষমতা একমাত্র বিএনপিরই রয়েছে।

চট্টগ্রাম ও ঢাকায় দুই প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, এসব ঘটনার মাধ্যমে কেউ কেউ রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। তবে জনগণের ঐক্য ও সচেতনতার মাধ্যমেই এই অপচেষ্টা রুখে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট