1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে টিয়েন্স প্রতিষ্ঠানের ৫ জনের কারাদণ্ড

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরে চাইনিজ পণ্য সরবরাহকারী টিয়েন্স প্রতিষ্ঠানের ৫ জনকে অবৈধ ওষুধ ও অনুমোদনহীন চিকিৎসা সেবার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। ডিবি পুলিশের অভিযানে ধরা পড়ার পর আদালত এ রায় ঘোষণা করে।

পিরোজপুর শহরের কাপুড়িয়া পট্টি এলাকায় চাইনিজ পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান টিয়েন্স অবৈধভাবে ভেষজ ওষুধ ও অনুমোদনবিহীন পণ্য বিক্রি এবং চিকিৎসা সনদ ছাড়া চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আল আমিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং অপর একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ওসমান গনি (৩০), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাবুর আলী মোড়লের ছেলে; রুমান হোসেন (২১), খুলনার নিরালা এলাকার বাবুল হোসেনের ছেলে; ওয়ালিদ (২৩), খুলনার দাকোপের আলী হাসানের ছেলে; ওয়াহিদুল ইসলাম (৪২), পিরোজপুরের পাড়েরহাট এলাকার নবাব চাঁন হাওলাদারের ছেলে এবং ফারুখ শেখ (৬৭), পিরোজপুরের কুমারখালী এলাকার আ. লতিফ শেখের ছেলে।

ডিবি পুলিশের এএসআই মো. খায়রুল হাসান জানান, শহরের কাপুড়িয়া পট্টিতে ব্র্যাক ব্যাংকের পঞ্চম তলায় টিয়েন্সের অফিসে অভিযান চালানো হয়। এ সময় একজন ফিজিওথেরাপিস্ট পরিচয়ে রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। প্রতিষ্ঠানটি গত ৩-৪ মাস ধরে টিম ওয়াকিং সিস্টেমের মাধ্যমে ডাইরেক্ট সেলিং মার্কেটিং চালিয়ে আসছিল। তারা বিভিন্ন প্রডাক্ট এজেন্টদের মাধ্যমে সরবরাহ করে সাধারণ রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আল আমিন বলেন, “অবৈধভাবে ভেষজ ওষুধ ও অনুমোদনহীন পণ্য বিক্রি এবং চিকিৎসা সনদ ছাড়া চিকিৎসা প্রদানের অপরাধে ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।”

এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন জানিয়েছে, অনুমোদনহীন চিকিৎসা ও অবৈধ ওষুধ ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট