1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাউখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এ টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।

পিরোজপুরের কাউখালী উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশতিয়াক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।
ইপিআই টেকনোলজিস্ট এবি এম আনিসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, স্বাস্থ্য পরিদর্শক মো. শহিদুজ্জামান, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা এবাদত হোসেন এবং জাতীয় ইমাম সমিতি কাউখালী শাখার সেক্রেটারি আব্দুর রাজ্জাক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, “শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদানের মাধ্যমে শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও সুস্থ ও নিরাপদ।”

সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আহমেদ জানান, কাউখালী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে টিসিভি ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৩০৮ জন এবং কমিউনিটি পর্যায়ে লক্ষ্যমাত্রা ৬ হাজার ৫৫৯ জন। শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচি চলবে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর, আর কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।
পুরো উপজেলায় মোট ১২০টি টিকাদান কেন্দ্র পরিচালিত হবে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট