1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাউখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন করা হয়েছে। ১৯ হাজার ৮৬৭ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইশতিয়াক আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন—কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুজ্জামান, এবং প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইপিআই টেকনোলজিস্ট এবিএম আনিসুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, “টাইফয়েড টিকা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিভাবকদের উচিত টিকা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়া।”
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আহমেদ জানান, “কাউখালী উপজেলায় ১২০টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। ১৯ হাজার ৮৬৭ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। এর মধ্যে ১৩ হাজার ৩০৮ জন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৬ হাজার ৫৫৯ জন কমিউনিটি পর্যায়ে টিকা পাবে।”

শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান চলবে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা প্রদান করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট