1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল দুর্নীতি প্রতিরোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল

ভাসমান বিদ্যুৎকেন্দ্র দুর্নীতির মামলায় ৫৪৫২ দিন পর আপিলে দুদক

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
শেখ হাসিনা

ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে দায়ের করা বাতিল হওয়া মামলার রায়ের বিরুদ্ধে ৫ হাজার ৪৫২ দিন বিলম্ব মার্জনার আবেদনসহ লিভ টু আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ মে) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এই আবেদন গ্রহণ করে শুনানির জন্য আগামী ১৫ জুলাই তারিখ ধার্য করেন।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করে দুদকের উপপরিচালক সাব্বির হাসান।

মামলার কার্যক্রম বাতিল চেয়ে শেখ হাসিনা হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে ২০১০ সালের ১৩ এপ্রিল হাইকোর্ট মামলাটি বাতিল করে রায় দেয়।

দীর্ঘদিন পর, ৫৪৫২ দিন বিলম্বে চলতি বছরের ৫ মার্চ লিভ টু আপিল করে দুদক।

১৭ মার্চ বিষয়টি আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। সেদিন আদালত মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে ১৮ মে শুনানির দিন নির্ধারণ করেন। পরবর্তীতে বিষয়টি আজকের কার্যতালিকায় ২৬ নম্বরে অন্তর্ভুক্ত হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার গত ৫ আগস্ট পদত্যাগ করে, যা মামলাটিকে নতুন করে রাজনৈতিক গুরুত্ব এনে দেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট