1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

মুন্সীগঞ্জে ৭০০ শীতার্ত মানুষের পাশে অ্যাড. এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশন

মোঃ জসীম উদ্দিন, মুন্সিগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জের ইদ্রাকপুরে অ্যাড. এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশনের উদ্যোগে ৭০০ শীতার্ত মানুষের মাঝে চাদর ও শিশুদের শীতের পোশাক বিতরণ করা হয়েছে।

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় ৭০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অ্যাড. এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশন। মানবিক এই উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চাদর ও শিশুদের জন্য শীতের পোশাক বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় ইদ্রাকপুর এলাকায় ফাউন্ডেশনের চেয়ারম্যানের নিজ বাসভবনের প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতের তীব্রতা বাড়তে থাকায় নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আলাল উদ্দিন। তিনি বলেন, “শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি বড় মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাড. এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আফরোজা খান। সঞ্চালনায় ছিলেন সংগঠনের মহাসচিব মো. আবু তাহের সীমান্ত। এ সময় ফাউন্ডেশনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে পুরুষ ও নারীদের মাঝে চাদর এবং শিশুদের জন্য শীতের পোশাক তুলে দেওয়া হয়। উপকারভোগীরা জানান, শীতের এই সময়ে ফাউন্ডেশনের সহযোগিতা তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।

বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে শীতার্ত ও অসহায় মানুষের দুর্ভোগ অনেকাংশে কমানো সম্ভব। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট