1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাহারোলে শ্রমিক সমাবেশ: শ্রমিকদের অধিকার ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায়বিচার ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবি জানানো হয়।

শ্রমিকদের অধিকার, ন্যায়বিচার এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের কাহারোল উপজেলায় এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৪টায় কাহারোল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহারোল উপজেলা শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহারোল উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোঃ মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মতিউর রহমান বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ বছরের পর বছর ধরে তারা ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। শ্রমিকদের সম্মান ও অধিকার নিশ্চিত করতে হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে এবং অন্যায়, শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে হবে। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শ্রমিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার কর্মপরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোঃ রবিউল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, কাহারোল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এম এ রাজ্জাক আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১ নম্বর ডাবোর ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম, ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের সভাপতি হেলাল, ২ নম্বর রাসুলপুর ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম পিন্টুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সমাবেশটি সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহারোল উপজেলা সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মোঃ আমিনুল ইসলাম।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট