1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫: পিরোজপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক সমাজের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

“শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সার্কিট হাউস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, তেজদাসকাঠি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক সমাজ জাতি গঠনের মহান কারিগর। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে মানসম্মত শিক্ষা, আর সেই শিক্ষার প্রধান চালিকাশক্তি শিক্ষক।”

তারা আরও বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষকদের মর্যাদা রক্ষা ও দায়িত্ববোধ জাগিয়ে তুলতে সমাজের সব স্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। শিক্ষক সমাজের অবদান ও ত্যাগের প্রতি তারা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পিরোজপুরে আয়োজিত এই কর্মসূচি শিক্ষক সমাজের প্রতি সম্মান, ঐক্য ও শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্দীপনা যোগ করেছে বলে উপস্থিত অতিথিরা মত দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট