1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন জলাবদ্ধতা ও মশা নিয়ন্ত্রণে খালের জায়গা পুনরুদ্ধার করা হবে: ডিএসসিসি প্রশাসক গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হলো: সেতুমন্ত্রী যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় নেতাদের অন্তর্ভুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার: নুরুল হক নুর কাহারোলে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করলেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাদাকাতের ঝড়ো ফিফটি, রিজওয়ান–সালমানের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি কর্মীর মৃত্যু, আহত ২

আসন্ন রমজানে ৩ লাখ টন চাল বিতরণ, ভূমি ব্যবস্থাপনায় ৮০% ডিজিটালাইজেশন মার্চেই সম্পন্ন হবে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, আসন্ন রমজান উপলক্ষে মার্চ ও এপ্রিল মাসে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতিমাসে ১.৫ লাখ টন করে মোট ৩ লাখ টন চাল বিতরণ করা হবে।

এছাড়াও, ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি চাল করে ৫০ লাখ পরিবারকে দেওয়া হবে এবং ঈদ উপলক্ষে ১ কোটি পরিবার বিনামূল্যে চাল পাবে বলে জানান তিনি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য দেন।

তিনি আরও বলেন, প্রশাসন ভালো নির্বাচনও করেছে, খারাপ নির্বাচনও করেছে। এটি ব্যবহারের ওপর নির্ভর করে। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে প্রশাসনের হাত দিয়েই ভালো নির্বাচন হবে বলে আশা করেন তিনি।

ভূমি ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, আগামী ১০ মার্চের মধ্যে ৮০% ই-নামজারি সম্পন্ন হবে, যা জমির নামজারি (মিউটেশন) ডিজিটালাইজেশনের একটি বড় অগ্রগতি। ভূমির কাগজপত্র সংক্রান্ত হয়রানি বন্ধে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে এবং জেলা প্রশাসকদের এ কাজে সম্পৃক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট