1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন জলাবদ্ধতা ও মশা নিয়ন্ত্রণে খালের জায়গা পুনরুদ্ধার করা হবে: ডিএসসিসি প্রশাসক গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হলো: সেতুমন্ত্রী যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় নেতাদের অন্তর্ভুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার: নুরুল হক নুর কাহারোলে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করলেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাদাকাতের ঝড়ো ফিফটি, রিজওয়ান–সালমানের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি কর্মীর মৃত্যু, আহত ২

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে শুরু হবে। এবার সম্পূর্ণ টিকিট বিক্রির প্রক্রিয়া অনলাইনে হওয়ায় কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি করা হবে না। টানা ৭ দিন ধরে চলবে এই অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম।

এর আগে, গত ৬ মার্চ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এক ঘোষণায় জানান, ঈদযাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে এবং যাত্রীদের সুবিধার জন্য মোট ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালানো হবে। তবে যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে আরও কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানোর সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে।

এবারের ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে মোট ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে অনলাইনে টিকিট বুকিং ব্যবস্থা আরও সহজ করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। যাত্রীদের দ্রুত ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অতিরিক্ত ট্রেন ও বিশেষ ব্যবস্থাপনার পরিকল্পনা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট